আজ : মঙ্গলবার ║ ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

জোড়া গোলে মায়ামিকে ফাইনালে তুললেন মেসি

দেশচিন্তা ডেস্ক: ইনজুরি থেকে ফিরে এক ম্যাচ খেলে আবারও অস্বস্তিতে পড়েছিলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যে কারণে তিনি মাঝে দুটি ম্যাচ মিস করেছিলেন।

২৮ আগস্ট (বৃহস্পতিবার) লিগস কাপ সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ফেরালেন কোচ হাভিয়ের মাশ্চেরানো। যেখানে বিতর্কিত এক পেনাল্টিসহ জোড়া গোল করে মায়ামির ফাইনাল নিশ্চিত করেছেন মেসি।

ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। যদিও সফরকারী অরল্যান্ডোই ম্যাচে প্রথম লিড নিয়েছিল। এরপর মেসির জোড়া এবং তেলাস্কো সেগোভিয়ার এক গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে ফ্লোরিডার ক্লাবটি। এদিন বল দখলেও মায়ামির আধিপত্য ছিল। ৫৯ শতাংশ পজেশনের সঙ্গে ১৪ শট নিয়ে তারা ৬টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে ১১ শটের ৪টি লক্ষ্যে ছিল অরল্যান্ডোর।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ