আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দেশচিন্তা ডেস্ক: মিরসরাইয়ে পানিতে ডুবে আশিকুল ইসলাম (৮) নামে ২য় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিকুল ইসলাম উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের শাহ আলম সওদাগর বাড়ীর জামাল উদ্দিনের ছেলে।

নিহতের মামা সিরাজ জানান, সে দুপুরে প্রতিবেশী ২ জন ছেলের সাথে খেলতে যায়। এসময় অজ্ঞতা:বশত পাশ^বর্তি একটি পুকুরে পড়ে যায়। পরে তার খেলার সাথীরা বিষয়টি জানালে, পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আশিক স্থানীয় একটি নূরাণী মাদরাসায় ২য় শ্রেণিতে অধ্যয়নরত ছিলো। এঘটনায় তার পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ