আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আদর্শিক সমাজ বিনির্মাণে জামায়াতের কর্মীদের ভূমিকা রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা জাফর সাদেক বলেছেন, আদর্শিক সমাজ বিনির্মাণে জামায়াতের কর্মীদের ভূমিকা রাখতে হবে। মানুষের সেবা করে জনগণের আস্থা ও ভালবাসা অর্জন করতে হবে। নিজেদের ঈমান, আমলের উন্নতি করে সংগঠন মজবুত করতে হবে।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে এওচিয়া ইউনিয়ন জামায়াতের ৫নং ওয়ার্ডের উদ্যোগে মোহাম্মদিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সাতকানিয়ায় জামায়াতের কর্মী ও সহযোগী সদস্য সম্মেলনে প্রধান এসব কথা বলেন তিনি।

 

জাফর সাদেক বলেন, শেখ হাসিনা দিল্লীতে পালিয়েছে। সেখান থেকে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জুলাই বিপ্লবের বিপ্লবী ছাত্র জনতাকে এই জাতি শ্রদ্ধার সাথে আজীবন স্বরণ করবে। ফাসিস্ট বুলেটের সামনে তারা বুক পেতে দিয়ে এই বিজয় ছিনিয়ে এনেছে।

 

৫ নং ওয়ার্ড সভাপতি মাওলানা ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা নাসির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক, সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু তাহের, এওচিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বকর সিদ্দিক, ইউনিয়ন সেক্রেটারি এস এম ফারুক হোসাইন, এওচিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ডা. জাফরুল্লাহ, ব্যবসায়ী মাওলানা হারুনর রশীদ, এওচিয়া ওলামা বিভাগের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম চৌধুরী ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ  ইলিয়াস প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ