আজ : রবিবার ║ ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মুরাদনগরে নব-নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা দিলেন মুক্তিযোদ্ধারা

সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলায় নব-নির্বাচিত সংসদ সদস্যকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মাঠে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আরুন অর রশিদের সভাপতিত্বে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম সরকারকে উষ্ণ সংবর্ধনা প্রধান করা হয়।

 

উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমি, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর,

 

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাশুকুল ইসলাম মাশুক, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন আউয়াল, ফেরদৌস খন্দকার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইকবাল সরকার,

আব্দুর রহিম পারভেজ, গোলাম কিবরিয়া খোকন, প্রকৌশলী সৈয়দ শওকত আহম্মেদ, আবু মুসা আল কবির, কামাল উদ্দিন খন্দকার, মহিলা আওয়ামীলীগ নেত্রী আফজালুন্নেছা বাসিত প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ