আজ : ║ ║║

প্রিমিয়ার ইউনিভার্সিটির মার্কেটিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক সুলতানা রাজিয়া চৌধুরীর পিএইচডি ডিগ্রি অর্জন

দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির মার্কেটিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ও কো-অর্ডিনেটর সুলতানা রাজিয়া চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
তাঁর গবেষণা অভিসন্দর্ভের শিরোনাম ‘ইমপ্যাক্ট অব রিলেশনশিপ মার্কেটিং অন কাস্টমার প্যাট্রোনেজ ইনটেনশন অ্যান্ড সোশ্যাল ইনফ্লুয়েন্স থ্রু কাস্টমার এনগেজমেন্ট: এভিডেন্স ফ্রম রেস্টুরেন্টস’। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত পরিচালিত এ গবেষণা অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী ও অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীরের যৌথ তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।
তাঁর গবেষণায় রেস্টুরেন্ট শিল্পে সম্পর্কভিত্তিক বিপণন (রিলেশনশিপ মার্কেটিং) ও গ্রাহক সম্পৃক্ততার (কাস্টমার এনগেজমেন্ট) পারস্পরিক সম্পর্ক এবং এর বহুমাত্রিক প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। গবেষণার ফলাফলে আরও উঠে এসেছে যে, গ্রাহকের পৃষ্ঠপোষকতামূলক অভিপ্রায় (কাস্টমার প্যাট্রোনেজ ইনটেনশন) ও সামাজিক প্রভাবের (সোশ্যাল ইনফ্লুয়েন্স) ক্ষেত্রে নারী ও পুরুষ গ্রাহকের মধ্যে সামান্য পার্থক্য বিদ্যমান। একই সঙ্গে গ্রাহকের আস্থা, সন্তুষ্টি, অঙ্গীকার, যৌক্তিক সম্পৃক্ততা ও আবেগীয় সম্পৃক্ততার পারস্পরিক সম্পর্ক নির্ধারণে লিঙ্গ একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে, যা শেষ পর্যন্ত গ্রাহকের পৃষ্ঠপোষকতামূলক অভিপ্রায় এবং সামাজিক প্রভাবকে প্রভাবিত করে।
সুলতানা রাজিয়া চৌধুরী বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্রও উপস্থাপন করেছেন, একাধিক ‘বেস্ট পেপার’ পুরস্কারে ভূষিত হয়েছেন এবং দেশি-বিদেশি স্বনামধন্য গবেষণা সাময়িকীতে বহু গবেষণাপত্র প্রকাশ করেছেন। তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির রিসার্চ গ্র্যান্টসের অধীনে মর্যাদাপূর্ণ ‘আইআরপি অ্যাওয়ার্ড’ও অর্জন করেছেন।
সম্প্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির সুলতানা রাজিয়া চৌধুরীর পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য তাঁকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ