আজ :

সাতকানিয়া উপজেলা অন্তর্গত চট্টগ্রামস্থ ধর্মপুর সমিতি-চট্টগ্রাম সভায় সিদ্ধান্ত ড. মুহাম্মদ শহীদুল্লাহ জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০১৮

দেশচিন্তা নিউজ ডেস্ক:

সাতকানিয়া উপজেলা অন্তর্গত ধর্মপুর ইউনিয়নের চট্টগ্রাম শহরে বসবাসরত নাগরিকদের নিয়ে গঠিত ধর্মপুর সমিতি- চট্টগ্রামের এক সভা সংগঠনের সভাপতি টেরিবাজার ব্যবসায়ী মো: নুরুল কবির বাবু’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক সালাহউদ্দীন লিটনের সঞ্চালনায় চকবাজারস্থ বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে ২ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ. ছফা চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মো: আবু তৈয়ব, বিশিষ্ট ব্যবসায়ী মো: ইউসুফ, মো: কাশেম, রাজনীতিবিদ কামাল উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলাস্থ কালারপোল ওয়াহিদিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মৌলানা ওসমান গণি রেজভী, হাটহাজারী কলেজের অধ্যাপক শেখ আবদুল নুর আনসারী। বক্তব্য রাখেন মো: মনসুর, ব্যবসায়ী মোহাম্মদ আলী, আহমদ কবির, মো: এজাজ, আবদুর রহিম, আজিজুল হক সিকদার, কাজী আবু খালেদ খসরু। উপস্থিত ছিলেন মো: ছালিম, জমির উদ্দিন, আবির, শামসেদ, তসলিম উদ্দিন, ইকবাল, নয়ন কান্তি দাশ, রাজু দাশ, শিবু কান্তি দে, নয়ন, মো: জসিম উদ্দিন, মারুফ আহমদ চৌধুরী, আকতার আহমেদ, অমিত দাশ, সজল দাশ প্রমুখ। সভাশেষে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে ড. মুহাম্মদ শহীদুল্লাহ জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০১৮ এর প্রস্তুতির আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ