আজ : ║ ║║

পটিয়ায় কাঁঠাল খেয়ে ভিক্ষুকের মৃত্যু

ফারুকুর রহমান বিনজু পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় কাঠাল খেয়ে ইসরাফিল (৪৫)নামের এক ভিক্ষুকের করুণ মৃত্যু হয়।

ঘটনাটি ঘটে ১১ জুন (বৃহস্পতিবার) হাইদগাঁও ইউনিয়ন ইউনিয়ন (৯নং ওর্য়াড)গুচ্ছ গ্রাম।সে মৃত আনোয়ার হোসেনের ছেলে।তার স্ত্রী জানান,সে রাতে পটিয়া সদর হতে বাড়ি ফিরতে একটি কাঠাল নিয়ে আসেন।মেয়ের সাথে চেচামেচি করে কাঁঠালটি নিয়ে তার রুমে ঢুকে পড়েন।তিনি রুমে একা থাকেন।সকালে মেয়ে কাঁটাল খাওয়ার জন্য বাপকে ডাকতে গেলে কোন সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখা যায়,পা দুটো চকির নীচে,শরীরের পিছনটা বিছানায় পড়ে আছে।দরজা খুলে দেখা যায় পুরো শরীর ঠান্ডা।হাইদগাঁও ইউনিয়ন পরিষদের
গ্রাম আদালত চেয়ারম্যান হেলাল জানান,অতিরিক্ত কাঁঠাল খেয়ে স্ট্রোক করে সম্ভবত তার মৃত্যু হয়।তার ৪মেয়ে, ১মেয়ে বিবাহিত এবং প্রতিবন্ধী।পটিয়া সদরের উপজেলা গেট,মক্কা হোটেল, হাসপাতালে ভিক্ষা বৃত্তি করে কোন রকমে সংসার চালায়।৯৯৯তে আত্মহত্যার ফোন পেয়ে ঘটনা স্হলে পুলিশ চলে আসে। এস আই কামাল বলেন, সুরাতহাল প্রতিবেদন ছাড়া প্রকৃত মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন,কাঁঠাল খেয়ে ঘুমিয়ে পড়েন,সকালে দেখা যায় তার মৃত্যু।ময়নাতদন্তের প্রতিবেদন মাধ্যমে জানা যাবে তার মৃত্যু র কারণ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ