আজ : ║ ║║

পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ফারুকুর রহমান বিনজু, পটিয়া প্রতিনিধি: বিশ্বখ্যাত উপমহাদেশের ইসলামিক আন্তজার্তিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের পটিয়ায় আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে ২দিনে ১ হাজার বন্যার্ত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

১৪ জুলাই মাদ্রাসার সূত্রে জানা যায়, গত রোববার ও সোমবার ২দিনে মাদ্রাসার মুহতামিম মুফতি একরাম হোসেন ওদুদী হাফিযাহুল্লাহ নেতৃত্বে মাদ্রাসা একটি তরুণ স্বেচ্ছাসেবক টিম নিয়ে পটিয়া,চন্দনাইশ,সাতকানিয়া,বাশঁখালী উপজেলার বন্যা দূর্গত এলাকায় পানি বন্দী অসহায় ১হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা নায়েবে মুহতামিম আল্লামা জাকারিয়া আজহারী,মাওলানা হাফেজ মাসুম,মুফতি মনসুর সিদ্দিকী, সলিমুদ্দিন মাহদী কাসেমী,আমিনুল হক,মাওলানা নাছির উদ্দীন, মাওলানা ত্বকী,মাওলানা সুহাইল কাসেমীসহ জামিয়ার নিবেদিত শিক্ষক,কর্মকর্তা ও জামিয়ার স্বেচ্ছাসেবক দল।
খাদ্য সামগ্রী বিতরণকালে জামিয়ার মুহতামিম মুফতি একরাম হোসেন ওদুদী হাফিযাহুল্লাহ বলেন, এটি কোন অনুদান নয়,খারাপ সময়ে অসহায় মানুষের পাশে থাকা সবার দায়িত্ব। আমাদের সাধ্যমত তাদের পাশে থেকে বিতরণ করেছি। আল্লাহ যেন আমাদের খেদমতকে কবুল করেন। তিনি আরো বলেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার ইতিহাসে কেবল ইলম ও দ্বীনের খেদমত নয় মানবতার সেবারও এক গৌরব উজ্জল অধ্যায়।১৯৯১ও ২০২৪ সালেও প্রাকৃতিক দূর্যোগের সময় অসহায় মানুষের পাশে ছিলেন। সকলকে মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান, কারণ এটিও একটি ইবাদতের অংশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ