আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দিনাজপুরের বোচাগঞ্জে দুপক্ষের গোলাগুলিতে একজন নিহত

দিনাজপুরের বোচাগঞ্জে দুই দল মাদক কারবারির মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আইয়ুব আলী (৫৫) কয়েকটি মাদক মামলার আসামি। সে উপজেলার রেল কলোনি এলাকার আব্দুর রহমানের ছেলে।

১৭ ফেব্রুয়ারি সোমবার মধ্যরাতে উপজেলার হাটরামপুর বাজারের পার্শ্বে শালবাগান এলাকায় এই ঘটনা ঘটে।

ডিবি পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর শালবাগান এলাকায় যায়। এসময় শালবাগানের ভেতরে গোলাগুলির শব্দ পেয়ে স্থানীয় পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিল হয় ডিবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। পরে শালবাগান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে দ্রুত পুলিশের পিকআপে দিনাজপুর এম. আব্দুর রহিম হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খোঁজ নিয়ে জানা যায়, নিহত আইয়ুর একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি, দুটি অবিস্ফোরিত ককটেল, দুটি লোহার হাঁসুয়া, দুটি জিপারে ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

ডিবি পুলিশের ওসি এটিএম গোলাম রসুল জানান, নিজেদের মধ্যে অর্ন্তদ্বন্দ্ব ও আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ