
দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে প্রিমিয়ার ইউনিভার্সিটি এবং ইউ.এস. এম্বাসি, ঢাকার প্রতিনিধি দলের মধ্যে এক আন্তরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউ.এস. এম্বাসি, ঢাকার পাবলিক এনগেজমেন্ট বিভাগের ডিরেক্টর স্কট হার্টম্যান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন এডুকেশন আউটরিচ কো-অর্ডিনেটর মুহাম্মদ ইকবাল।
প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে সভায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার এবং রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন এডওয়ার্ড এম. কেনেডি (ইএমকে) সেন্টারের এডুকেশনইউএসএ অ্যাডভাইজার মুক্তা দাস, আমেরিকান কর্নার চট্টগ্রামের লিগ্যাল মেইন কন্টাক্ট জনাব সাদাত জামান খান, কো-অর্ডিনেটর আর রাফি হোসেন এবং সহকারী কো-অর্ডিনেটর ফাইজা চৌধুরী।
মতবিনিময় সভায় উচ্চশিক্ষা, আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা জোরদার এবং শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষার সুযোগ সম্প্রসারণে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এটি প্রিমিয়ার ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক ও শিক্ষা সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।












