আজ :

লন্ডন বাংলা বই মেলা পর্ষদ ও সৃষ্টি বিশ্বময়ের ২ দিনব্যাপী উৎসব

দেশচিন্তা ডেস্ক: “সারা বিশ্বে বাঙালি জাতির যে সংস্কৃতি ও ঐতিহ্য তা অনেক ˆবচিত্রপূর্ণ! কিন্তু এই ˆবচিত্র্যপূর্ণ সংস্কৃতির মেলবন্ধনের ঐক্যে অনেক সময় বিভেদের চেষ্টা করা হয়েছে, কিন্তু সংস্কৃতি কর্মীরা তাদের নানা আয়োজন ও ঐকান্তিক প্রচেষ্টায় সেই বিভেদকে দূর করে বাঙালির সংস্কৃতিকে এক সূত্রে গেঁথে রেখেছে “ গতকাল লন্ডন বাংলা বইমেলা পর্ষদ ও সৃষ্টি বিশ্বময়ের দুইদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের প্রথম দিনের আয়োজনে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে উদ্বোধনী বক্তব্যে কথাগুলো বলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন| উৎসবের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নয় আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান| তিনি বলেন, ‘আমাদের ভাষা সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে লন্ডন বাংলা বই মেলা পর্ষদ ও সৃষ্টি বিশ্বময় এক যুগান্তকারী ভূমিকা পালন করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন| বর্তমান সরকার সংস্কৃতির উন্নয়ন ও পৃষ্ঠপোষকতায় যে পদক্ষেপগুলো হাতে নিয়েছে সেগুলো আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের সন্তানেরা একটি মানবিক ও সৃজনশীল বাংলাদেশ আমাদের উপহার দেবে| “অনুষ্ঠানে অতিথির মধ্যে আরো ছিলেন সৃষ্টি বিশ্বময় কেন্দ্রীয় সম্পাদক অলক দাশগুপ্ত, সৃষ্টি বিশ্বময় কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক বাসুদেব ধর, সৃষ্টি বিশ্বময় চট্টগ্রাম অঞ্চলের সভাপতি নাট্য শিক্ষক মোস্তফা কামাল যাত্রা, সংস্কৃতি সংগঠক তাপস হোড়, সৃষ্টি বিশ্বময় নির্বাহী সদস্য মুহাম্মদ সাজিদুল হক, সভাপতিত্ব করেন লন্ডন বাংলা বই মেলা সাহিত্য সাংস্কৃতিক উৎসবের মুখ্য সমš^য়ক গোলাম মোস্তফা| আলোচনা অনুষ্ঠানের পর বিশ্বব্যাপী অনলাইন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়| অনন্যা সংগীত নিকেতনের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হয়| একক পরিবেশনায় অংশগ্রহণ করেন সঙ্গীত শিল্পী আদিত্য বড়ুয়া, প্রাচী সেন, একক আবৃত্তি পরিবেশনায় দীপাšি^তা চৌধুরী, পিন্টু সাহা ও আমন্ত্রিত বিশিষ্ট আবৃত্তি শিল্পী ডক্টর মধুমিতা বসু, একক নৃত্যে অংশগ্রহণ করেন মেঘান্দ্রীলা ভট্টাচার্য, তনুকা দাস, পুতুল দে, ঐশীকা দাস, নীলাদ্রি এন্ড্রুশ্বেতা, দলীয় পরিবেশনায় অংশগ্রহণ করে সংগীত পরিষদ, অনন্যা সংগীত নিকেতন, বিবেকানন্দ সংগীত নিকেতন| অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সৃষ্টি বিশ্বময় চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক বাচিক শিল্পী দেবাশিস& রুদ্র ও বাচিক শিল্পী রুনা চৌধুরী|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ