আজ : সোমবার ║ ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

অদুদ স্মৃতি সংঘের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: রাউজানের ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন অদুদ স্মৃতি সংঘের নবগঠিত কার্যকরী কমিটির অভিযেক ও প্রতিষ্ঠাতা সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠান ২৭ জুন শনিবার বিকেলে অদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উদযাপন পরিষদের আহবায়ক মুহাম্মদ আলী সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কাজী মনছুর মাহমুদ। মুনির উদ্দিন সিকদার ও নাছির চৌধুরীর উপস্থাপনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যগণ কামাল উদ্দিন সিকদার, সেকান্দর আলম চৌধুরী, কাজী নজরুল ইসলাম, কাজী মাহবুবুল আলম, সংগঠনের উপদেষ্টা, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা, বাবু অশ্বিনী কুমার নাথ, ব্যাংকার মোরশেদুল আলম সিকদার, জামশেদুল আলম চৌধুরী, কাজী মাঈনুদ্দীন, জানে আলম চৌধুরী, জামাল উদ্দিন সিকদার, কাজী রফিকুল ইসলাম, ব্যাংকার খোন্দকার আবুল হোসেন, উদযাপন পরিষদের সদস্য সচিব মাস্টার লোকমান চৌধুরী, মনিরুল হক চৌধুরী বাবু, হেলাল উদ্দিন সিকদার, ব্যাংকার হাসনাতুল করিম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী এস এম হাছান জাবেদ, সিনিয়র সহসভাপতি জাহেদুল আলম চৌধুরী, কাজী কামাল উদ্দিন, এস এম জাহেদ, ক্রীড়া সংগঠক শাহাজাহান সিকদার, আবদুল মোতালেব সিকদার শাকু। আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল হাকিম সিকদার, সাংগঠনিক সম্পাদক সেফায়েতুল করিম চৌধুরী, কার্যকরী কমিটির সদস্য কাজী মারুফ হোসেন প্রমুখ।
এরপূর্বে মহান দানবীর মরহুম সৈয়দ আবদুল অদুদ চৌধুরীর কবরে জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ এবং সংগঠন কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে সংগঠনের কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ