Warning: ZipArchive::close(): Failure to create temporary file: Permission denied in /home/deshchinta.com/public_html/wp-content/mu-plugins/sharp-tracker-ink.php on line 5125

Warning: ZipArchive::close(): Failure to create temporary file: No such file or directory in /home/deshchinta.com/public_html/wp-content/mu-plugins/sharp-tracker-ink.php on line 5125

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/deshchinta.com/public_html/wp-content/mu-plugins/sharp-tracker-ink.php:5125) in /home/deshchinta.com/public_html/wp-content/plugins/post-views-counter/includes/class-counter.php on line 913
সংসদে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ - Desh Chinta

আজ : রবিবার ║ ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সংসদে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

দেশচিন্তা ডেস্ক: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন মধ্যাহ্নভোজে অংশ নেন।

এসময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে এবং নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।

প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা সরকারপ্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এসময় শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা গ্রহণ, সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশন এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ