আজ : রবিবার ║ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মিথ্যা মামলায় কারাবাস ও পেশাগত ক্ষতির স্মৃতিচারণ করলেন গণমাধ্যমকর্মী এইচ এম সালাহ উদ্দিন কাদের

গণমাধ্যমকর্মী ও চ্যানেল কর্ণফুলীর সাবেক প্রতিনিধি এইচ এম সালাহ উদ্দিন কাদের ২০২০ সালের ২৪ জুনের ঘটনাকে তাঁর জীবনের “এক কালো অধ্যায়” হিসেবে উল্লেখ করেছেন।

বুধবার এক স্মৃতিচারণমূলক বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের শিকার হয়ে ২০২০ সালের ২৪ জুন একটি মিথ্যা মামলায় তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। দীর্ঘ সময় কারাবন্দি থাকার ফলে তিনি ব্যক্তিগত ও পেশাগত জীবনে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন।

তিনি জানান, কারাবাসের কারণে জনপ্রিয় আইপি টেলিভিশন চ্যানেল কর্ণফুলীতে তাঁর চাকরি হারাতে হয়। পাশাপাশি পেশাগত কাজে ব্যবহৃত ক্যামেরা, কোম্পানির চেয়ারম্যানের উপহার হিসেবে পাওয়া প্রায় ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন এবং তাঁর মোটরসাইকেলও আর ফিরে পাননি।

সালাহ উদ্দিন কাদের বলেন, কারাগারে থাকাকালীন সময়ে তাঁর পরিবারের সদস্যরা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটিয়েছেন। পরিবারের রিজিক-রোজগার ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে, যা আজও তাঁর হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করে।

তিনি আরও বলেন, “যারা অন্যায়ভাবে আমাকে ও আমার পরিবারকে কষ্ট দিয়েছে, তাদের বিচার আমি মহান আল্লাহর কাছে সোপর্দ করেছি। পৃথিবীতে বিচার বিলম্বিত হতে পারে, কিন্তু আল্লাহর আদালতে কোনো অন্যায়ের বিচার অপূর্ণ থাকে না।”

নিজের বর্তমান অবস্থান সম্পর্কে তিনি বলেন, নানা প্রতিকূলতা ও ষড়যন্ত্র মোকাবিলা করেও তিনি সত্য ও ন্যায়ের পথে অটল রয়েছেন। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আল্লাহ তাকে ধৈর্য ও সাহসের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার শক্তি দিয়েছেন।

বক্তব্যের শেষে তিনি মহান আল্লাহর কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা, কল্যাণ এবং সত্যের বিজয়ের জন্য দোয়া কামনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ