আজ : ║ ║║

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬০৫

দেশচিন্তা ডেস্ক: বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে শিশুমৃত্যুর এসব ঘটনা ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫১৪ শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯১ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৬০৫।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ১৩৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ৭৫ হাজার ৭০৮।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৬৯ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৯ হাজার ২৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৭ হাজার ৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ঢাকা বিভাগে মারা গেছে একজন। অন্যদিকে হামের উপসর্গে যে তিনজন মারা গেছে, তারা সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ