আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বারদোনা ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: সাতকানিয়া সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী সংগঠন বারদোনা ফ্রেন্ডস সোসাইটি এর উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বারদোনা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উক্ত ফুটবল প্রীতি ম্যাচের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী।

বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব নুরুল কবিরের সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব মুহাম্মদ ইসহাক, সাতকানিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হক, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ইউনিয়ন আমীর হাফেজ রিদওয়ানুল করিম, সেক্রেটারি মাওলানা জালাল উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমান, বণিক সমিতির সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ছাদেক হোসাইন, ইউপি সদস্য আব্দুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “সুস্থ দেহ ও সুস্থ মন, দ্বীন কায়েমের আন্দোলন” এই শ্লোগানে উজ্জীবিত হয়ে যুবসমাজকে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, বৈষম্যমুক্ত ও মানবিক বাংলাদেশ গঠনে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। খেলাধুলা যুবসমাজকে অপরাধ ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও বক্তারা উল্লেখ করেন।

শেষে আয়োজক সংগঠন বারদোনা ফ্রেন্ডস সোসাইটির সফলতা কামনা করা হয় এবং প্রীতি ম্যাচটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ