
দেশচিন্তা ডেস্ক: সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর উদ্যোগে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সফলভাবে সম্পন্ন হলো তিন দিনব্যাপী ‘তরুণ লেখক ও গীতিকার কর্মশালা’। সারাদেশ থেকে বাছাইকৃত একঝাঁক প্রতিভাবান তরুণ প্রাণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল এই আয়োজন।
সাহিত্য ও সঙ্গীতের ভুবনে নতুন কারিগর তৈরির লক্ষ্যেই এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। যেখানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য গুণীজন: লেখক ও গবেষক জাকির আবু জাফর, কবি ও গবেষক সাইফুল আরেফিন লেলিন, বিশিষ্ট লেখক মনিরুজ্জামান পলাশ, লেখক ও সাহিত্যিক হাসান আলিম।
এছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সসাস-এর সাবেক নির্বাহী পরিচালক মোস্তফা মনোয়ার এবং আব্দুল্লাহ আল নোমান।

সসাস-এর বর্তমান নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসা-এর পরিচালনা এবং সহকারী নির্বাহী পরিচালক জাকির হোসাইন-এর ব্যবস্থাপনায় এবং সসাসের সেক্রেটারিয়েটদের সহযোগীতায় কর্মশালাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান, পুরষ্কার বিতরনী এবং দোয়া-মুনাজাতের মাধ্যমে এই মিলনমেলার সমাপ্তি ঘটে।










