আজ : শনিবার ║ ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

ওরছে শাহেন শাহে সিরিকোট ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

দেশচিন্তা ডেস্ক: গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের আওতাধীন দুবাই ইন্টারন্যাশনাল সিটি শাখার নব গঠিত পরিষদের অভিষেক অনুষ্ঠান ও আওলাদে রাসূল আল্লামা হাফেজ ক্বারী ˆসয়্যদ আহমদ শাহ সিরিকোটি (রহঃ) এর সালানা ওরছ মোবারক ইন্টারন্যাশনাল সিটি খানকাহ এ কাদেরীয়া তাহেরীয়া সাবেরীয়া শরীফে সংগঠনের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ফারুক বাহাদুরের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের পরিচালনায় সম্প্রতি অনুষ্ঠিত হয়| এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি আজম খান| প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি ইউএই কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ ওমর গণি| বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি মনসুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক আলী, ইখতেয়ার হোসাইন, আবু তাহের, আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন, জয়নাল আবেদীন, সহ-অর্থ সম্পাদক তৌহিদুল করিম, মুছা, দপ্তর সম্পাদক আবু সাহেদ আরজু, আইন সম্পাদক নাছির উদ্দীন সিকদার, প্রচার সম্পাদক মুহাম্মদ নেজাম উদ্দিন, তসলিম উদ্দিন, নুরুল আবছার, সেলিম উদ্দিন ˆতয়্যবী, হাসান মুরাদ, মাওলানা এনামুল হক আল কাদেরী, মাও আবদুল গফুর নোমানী| অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-নাজিম উদ্দীন, মোস্তাক আহমদ, কায়সার, আলাউদ্দিন, শাহাজাহান শিকদার, নুরুল করিম বাবলু, একরামুল হক, আবু বকর সিদ্দিকী, নিজাম উদ্দিন, এমদাদুল ইসলাম, ইব্রাহিম মাসুদ, আইমান, সাজ্জাদ হোসেন অভি, তারেক বিন সাব্বির, মোহরম আলী, সাইফুল ইসলাম প্রমূখ| কেন্দ্রীয় নেতৃবৃন্দ নব গঠিত পরিষদের শপথ পাঠ করান এবং দায়িত্ব অর্পণ পত্র প্রদান করেন|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ