আজ : বৃহস্পতিবার ║ ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ║২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

বিদেশি কূটনীতিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বললো রাশিয়া

দেশচিন্তা ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের হামলার আশঙ্কায় বিদেশি কূটনৈতিক মিশনগুলোকে দ্রুত কর্মীদের সরিয়ে নিতে সতর্ক করেছে রাশিয়া। মস্কো জানিয়েছে, ৯ মে ‘ভিক্টরি ডে’ উদযাপনে হামলা হলে কিয়েভে পাল্টা বড় আকারের হামলা চালাতে পারে রুশ বাহিনী। খবর: আল জাজিরা।

বুধবার (৬ মে) টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বিদেশি কূটনৈতিক মিশনগুলোকে সতর্কবার্তা দেন।

তিনি বলেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আগেই জানিয়েছে, বিজয় দিবসের অনুষ্ঠানে ইউক্রেন হামলা চালালে কিয়েভে পাল্টা হামলা হবে।

জাখারোভা বলেন, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনার আহ্বান জানাচ্ছে এবং কিয়েভ থেকে কূটনৈতিক ও অন্যান্য প্রতিনিধিদের দ্রুত সরিয়ে নেয়ার অনুরোধ করছে।

তিনি আরও অভিযোগ করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আর্মেনিয়ায় ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটির বৈঠকে রাশিয়ার বিজয় দিবসের অনুষ্ঠান নিয়ে `হুমকিমূলক ও আক্রমণাত্মক’ মন্তব্য করেছেন।

জাখারোভার দাবি, ওই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের প্রতিনিধিও উপস্থিত ছিলেন, কিন্তু কেউ জেলেনস্কির বক্তব্যের সমালোচনা করেননি।

এদিকে বিজয় দিবস ঘিরে উভয় পক্ষই পৃথক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। তবে ৬ মে ইউক্রেন ঘোষিত একতরফা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে তুলেছে। রাশিয়াও ৯ মে উদযাপন উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ