আজ : শনিবার ║ ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

আঞ্চলিক অস্থিরতার মধ্যে নতুন ‘দানব’ আনল তুরস্ক

দেশচিন্তা ডেস্ক: নতুন একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) উন্মোচন করেছে তুরস্ক। এটি এমন একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে আঘাত হানতে সক্ষম। নতুন এই ক্ষেপণাস্ত্র আঙ্কারার প্রতিরক্ষা সক্ষমতায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মঙ্গলবার (৫ মে) ইস্তাবুলে অনুষ্ঠিত সেহা প্রতিরক্ষা প্রদর্শনীতে ‘ইলদিরিমহান’ নামের এই ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হয়। এর পাল্লা প্রায় ছয় হাজার কিলোমিটার, ফলে এটি ইউরোপের বড় অংশ, এশিয়ার বিস্তীর্ণ এলাকা এবং আফ্রিকার কিছু অঞ্চল পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এই মিসাইলটি তৈরি করেছে। এতে চারটি ইঞ্জিন রয়েছে এবং এটি তরল নাইট্রোজেন টেট্রোক্সাইড জ্বালানিতে চালিত বলে জানানো হয়েছে। প্রদর্শনীতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলারসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা শিল্পকে অর্থনীতি ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তুলেছে। দেশটি শুধু নিজস্ব নিরাপত্তা জোরদারই নয় বরং আন্তর্জাতিক বাজারে অস্ত্র রপ্তানিতেও গুরুত্ব দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, আঞ্চলিক সংঘাত ও নিরাপত্তা চ্যালেঞ্জের মধ্যেই তুরস্ক তার সামরিক প্রযুক্তি দ্রুত উন্নত করছে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় অবস্থান শক্ত করছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ