আজ : বৃহস্পতিবার ║ ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ║৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সংসদ সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক: শফিকুর রহমান

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এই সংসদকে যদি ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা যায়, দেশেও ইনসাফের কায়েম করা সম্ভব হবে।

রোববার (২৯মার্চ) বিকেলে সংসদে ডেপুটি স্পিকারকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানোর বক্তব্যকালে এসব কথা বলেন।

তিনি বলেন, আপনি ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় আপনাকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনি আজকে যে মনোভাব প্রকাশ করেছেন, বাংলাদেশের জনগণ এটাই কামনা করে। এই সংসদ দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুকে পরিণত হউক।

তিনি আরও বলেন, এই চেয়ারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনসাফের চেয়ার। আপনি ইনসাফের বার্তা দিয়েছেন। আপনি নিরপেক্ষ ভাবে সব কিছুকে বিবেচনা নেবেন। যার যতটুকু পাওনা ততটুকু দেবেন।

ডেপুটি স্পিকারকে আশ্বস্ত করে সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, আপনার দায়িত্ব পালনকালে নেওয়া সব পদক্ষেপে সহযোগিতা করে যাবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ