
দেশচিন্তা ডেস্ক: আজ মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাসদ-চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য নুরুল হুদা নিপু, আহমদ জসিম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম জেলার আহ্বায়ক হেলাল উদ্দিন কবির, সদস্য হালিম, রুকন হাসান, মানিক উদ্দিন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা আহ্বায়ক জুবায়ের বীনা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পুষ্পমাল্য অর্পণকালে নেতৃবৃন্দ বলেন, যে অসাম্য ও বৈষম্যের বিরুদ্ধে দাড়িয়ে এদেশের জনগণ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত করেছিলো তার লক্ষ্য এখনো পূরণ হয় নাই। প্রায় উপনিবেশিক শাসন শোষণে পূর্ব পাকিস্তানের মানুষ ছিল শোষিত ও নিষ্পেষিত। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক মুক্তি এখনো অর্জন হয় নাই। তাই ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ নারীদের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া এ দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের সংগ্রাম কে বেগবান করা ছাড়া সাধারণ মানুষের মুক্তি নেই।











