
মুসলমানদের জীবনে ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এই দিনটির তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম।প্রত্যেক মুসলমানের জীবনে ধর্মীয় করণীয়গুলো পালনের মাধ্যমে নিজেকে একজন প্রকৃত মুমিন মুসলমান হিসেবে তৈরি করা জরুরি। নানা প্রতিকূলতা, দুঃখ-বেদনা সব ভুলে ঈদের দিন মানুষ সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলিত হন। ঈদ এমন এক নির্মল আনন্দের আয়োজন, যেখানে মানুষ আত্মশুদ্ধির আনন্দে পরস্পরে ভালোবাসার বন্ধনে ঐক্যবদ্ধ হন। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের এই দিনটি মূলত আল্লাহ তায়ালা দিয়েছেন তাঁর প্রতি কৃতজ্ঞতা নিবেদনের জন্য। গত ২১ মার্চ রোজ শনিবার, আঞ্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া দরবার শরীফে হাটহাজারী ছিপাতলী গাউছিয়া মুঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে ছিপাতলী দরবারে আজিজিয়া আলিয়া শরীফের সাজ্জাদানশীন পীরে তরীক্বত হযরতুলহাজ্ব আল্লামা শাহ্ সূফি অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী (মা.জি.আ.)পবিত্র পবিত্র ঈদুল ফিতরের নামাজের খুতবা কালে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা আবু ছালেহ মোহাম্মদ গোলাম কাদের আল আযহারী, শাহজাদা আবু রায়হান মুহাম্মদ গোলাম মুঈনুদ্দিন সহ অসংখ্য মুসল্লি, দরবারের ভক্ত মুরিদগণ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির শান্তি কামনায় মিলাদ, কিয়াম, মোনাজাতের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতরের নামাজ সম্পন্ন হয়।















