আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় এমপিসহ ৬ জনের মৃত্যু

দেশচিন্তা ডেস্ক: কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় অন্তত ৬ জন প্রাণ হারিয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নান্দি কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এমুরুয়া ডিকিরের সংসদ সদস্য জোহানা নগেনো রয়েছেন। কেনিয়ার পার্লামেন্টের স্পিকার এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশা ও আবহাওয়া খারাপ থাকার কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণের চেষ্টা করেছিল।
অবতরণের সময় হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়। দুর্ঘটনাটি কেন এবং কিভাবে ঘটল, তা জানতে কেনিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

সূত্র : জিনহুয়া

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ