
দেশচিন্তা ডেস্ক: আদর্শ শিশু-কিশোর সংগঠন পূর্বাশার আলো কেন্দ্রীয় কমিটি উদ্যোগে সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মরহুম হেলাল উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি মরহুম তাসদিক উদ্দিন চৌধুরী ও ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম সিকু’র স্মরণে ইফতার ও দোয়া মাহফিল এবং সংগঠনের শুভাকাঙ্ক্ষী ওমান প্রবাসী ব্যবসায়ী রবিউল হোসেন গোল্ডেন ভিসা প্রাপ্তিতে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান সংগঠনের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিক’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ মুনতাসির মাহমুদের সঞ্চালনায় নগরীর একটি এতিম ও হাফেজখানায় অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক, গবেষক মোঃ কামাল উদ্দিন, মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান মোঃ নুরুল কবির, সংগঠনের উপদেষ্টা ড: তাসনিম উদ্দিন চৌধুরী, সংবর্ধিত অতিথি ওমান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী রবিউল হোসেন, সংগঠনের সাবেক সভাপতি কফিল উদ্দিন, সাবেক সভাপতি নোমান উল্লাহ বাহার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইফতেখার সাইমুন, সহ সভাপতি আসিফ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের, এডভোকেট আসিফ বিন রশিদ, এডভোকট বেলাল উদ্দীন, সোহেল রানা, মহিউদ্দীন হেলালি, এডভোকট আলী নয়ন, মোঃ শাকিল, এডভোকেট ইশতিয়াক, রাইসুল হাসান অর্ক, খালেদ সাইফুল্লাহ, নেছারুল হক, মোঃ কায়সার, মোঃ শিফাত, মোঃ সানি, আবদুল্লাহ নুর আইমান, সাইফুল্লাহ নুর ইয়াছির, মোঃ তানভীর। উক্ত ইফতার মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মাওলানা ফজলুল কাদের। অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানে অসহায় সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। এই পবিত্র মাসে আমরা যদি অসহায়দের মুখে হাসি ফুটাতে পারি তবে এটিই হবে সবচেয়ে উত্তম কাজ। তাই আসুন আমরা সকলে যে যার যার সামর্থ অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের মুখে তৃপ্তির হাসি ফোটায়।










