
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক্স হ্যান্ডেল এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।
তিনি আরও বলেন, আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে— এটাই আমরা কামনা করি।
পড়েছেনঃ ১২










