আজ : শুক্রবার ║ ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি সেগুরোর বড় জয়

দেশচিন্তা ডেস্ক: দুর্যোগময় পরিস্থিতিতেই দ্বিতীয় দফার ভোটে নিজেদের প্রেসিডেন্ট বেছে নিলো পর্তুগাল। দেশটির ১১তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সোশ্যালিস্ট সমর্থিত উদারপন্থি প্রার্থী জোসে সেগুরো।

ঝড় মার্তার প্রভাবে প্রবল বর্ষণের মধ্যেই রোববার (৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন পর্তুগিজরা। বৈরী আবহাওয়া স্বত্তেও ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

চলমান রাজনৈতিক অস্থিতিশীলতায় কোন প্রার্থী প্রথম দফায় ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় পর্তুগালের প্রেসিডেন্ট ইলেকশন গড়ায় দ্বিতীয় দফায়।

রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে এই ভোটকে ঘিরে সবারই বাড়তি আগ্রহ ছিল। লিসবনের স্থানীয় সময় সকালের দিকে আবহাওয়া কিছুটা ভালো থাকায় তখনই ভোট কেন্দ্রগুলোতে যান পর্তুগালে নাগরিকত্ব নেয়া বাংলাদেশিরা।

স্থানীয় পর্তুগীজদের সাথে সুশৃঙ্খলভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন তারা। স্থানীয় সময় ৭টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

ভোটগ্রহণ শেষ হওয়ার ঘণ্টাখানেক পরই আসতে শুরু করে ফলাফল। সোস্যালিস্ট সমর্থিত প্রার্থী জোসে সেগুরোর ঝুলিতে ৫০ শতাংশের বেশি ভোটের খবর আসতেই উল্লাসে ফেটে পরেন তার সমর্থকরা। ১১তম প্রেসিডেন্ট হিসেবে সেগুরোকে পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরাও।

দুর্যোগ ও বন্যা কবলিত এলাকাগুলোতে ১৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৮ ফেব্রুয়ারি ৬০ শতাংশের বেশি ভোট নিয়ে বিজয় নিশ্চিত হয় সেগুরোর। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কট্টরপন্থি আন্দ্রে ভেন্তুরার একরকম ভরাডুবি হয়েছে এই নির্বাচনে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ