আজ : বুধবার ║ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুর

দেশচিন্তা ডেস্ক: বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াতে ইসলামী কোথাও এমপি হয়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পটুয়াখালীর বকুল বাড়িয়া পাতাবুনিয়া হাইস্কুল মাঠে নির্বাচনি জনসভায় এ কথা বলেন নুর।

নুরুল হক নুর বলেন, ‌‘জামায়াতে ইসলামী বিএনপির সহযোগিতা ছাড়া কোনো জায়গায় এমপি হয়নি। যদিও জামায়াত একটি জোট করেছে, চরমোনাই একটি জোট করেছে; তাদের প্রতি আমাদের শুভকামনা, তাদের জন্য দোয়া।’

সমাবেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আজ বকুল বাড়িয়া এই সমাবেশ থেকে আর কাউকে কোনো বাড়াবাড়ি করতে দেওয়া হবে না। যারা বাড়াবাড়ি করবে, তাদেরকে সবাই মিলে উচিত শিক্ষা দেবেন।’

ভিপি নুর আরও বলেন, ‘আমরা বারবার বলেছি, দশমিনা ও গলাচিপায় সবাইকে নিয়ে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, চরমোনাই— সবাইকে সঙ্গে নিয়ে একটি উৎসবমুখর, আনন্দঘন নির্বাচনি পরিবেশ তৈরি করতে চাই। আমরা নির্বাচন করতে চাই।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ