আজ : বুধবার ║ ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এ কে খন্দকারের মৃত্যুতে এনসিপির শোকবার্তা

দেশচিন্তা ডেস্ক: বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকারের (এ কে খন্দকার) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২০ ডিসেম্বর) এনসিপির এক শোকবার্তায় বলা হয়, মুক্তিযুদ্ধে আবদুল করিম খন্দকার মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে অসামান্য নেতৃত্ব, দূরদর্শিতা ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। যুদ্ধকালীন সামরিক পরিকল্পনা, সমন্বয় ও নেতৃত্বে তার অবদান স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এতে বলা হয়, স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ বিমান বাহিনী গঠন ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তিনি পেশাদারিত্ব, সততা ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

শোকবার্তায় আরও বলা হয়, এ কে খন্দকার ছিলেন একজন দৃঢ়চেতা, নীতিবান ও দায়িত্বশীল দেশপ্রেমিক, যার জীবন ও কর্ম জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। এনসিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

এ কে খন্দকার বার্ধক্যজনিত কারণে আজ সকাল ১০টা ৩৫ মিনিটে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ