আজ : বৃহস্পতিবার ║ ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভোলায় ওয়াটার অ্যাম্বুলেন্সের নাম রাখা হলো শহীদ ওসমান হাদি

দেশচিন্তা ডেস্ক: ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় রোগী পরিবহনের জন্য ‘শহীদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুলেন্স’ হস্তান্তর করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাটে উপজেলা প্রশাসনের হাতে অ্যাম্বুলেন্সটির চাবি তুলে দেন তিনি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ওসমান হাদিকে স্মরণীয় করে রাখতে এটির নামকরণ করা হয়েছে ‘শহীদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুলেন্স’। দ্রুতগামী এই নৌ-অ্যাম্বুলেন্স পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। হস্তান্তর শেষে উপদেষ্টা মনপুরার বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ভোলার স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. মিজানুর রহমান, মনপুরা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. এমাদুল হোসেন, বিআইডব্লিউটিএর বরিশাল অঞ্চলের যুগ্ম পরিচালক এবং তজুমদ্দিন ও লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ