আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সম্প্রতি হাদির ওপর আক্রমণকারীকে চিহ্নিত করা গেছে–সে আওয়ামী লীগের লোক। অথচ একটি পক্ষ হীন উদ্দেশ্যে এই ঘটনার জন্য বিএনপিকে চিহ্নিত করতে চায়।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের যা কিছু ভালো অর্জন, তার সবই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং বিএনপির হাত ধরে এসেছে। এখন নতুন স্বপ্ন তৈরি হচ্ছে তারেক রহমানের হাত ধরে।

তিনি সতর্ক করে বলেন, একটি গোষ্ঠী গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়। আগামী নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এটিই নির্ধারণ করবে দেশ সামনের দিকে এগিয়ে যাবে নাকি পিছিয়ে যাবে।

বিএনপির মহাসচিব আরও বলেন, ২৪-এর জুলাই যোদ্ধাদের অনেকের মধ্যে নির্বাচন-পরবর্তী সরকারের সময় তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে ধরটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাধীনতাকে সুসংহত করতে না পারলে সেটা হবে পরাধীনতা।

তিনি সতর্ক করে বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানের পর যদি জনগণ নিষ্ক্রিয় হয়ে যায়, তবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করা যাবে না।

সালাউদ্দিন বলেন, বর্তমানে দেশের গণতান্ত্রিক সংগ্রামকে অপমানিত করার চেষ্টা চলছে এবং গণতন্ত্রে উত্তরণ যেন সহজে না হয়, সে জন্য বহুমাত্রিক ষড়যন্ত্র চলছে।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান ক্ষমতাসীন দল এবং জামায়াতে ইসলামীর অতীত রাজনৈতিক ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, ‘ছাত্রদের হত্যাকাণ্ড, মা-বোনদের ইজ্জত লুণ্ঠন, আমাদের বাড়িঘরে আগুনের ঘটনার সময় আপনারা কোথায় ছিলেন?’

প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের শাসনামলের নির্বাচনের প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান বলেন, এরশাদের সঙ্গে কারা নির্বাচনে গিয়েছিল, তা দেশের মানুষ জানে। ওই নির্বাচন বর্জনের সিদ্ধান্তই বিএনপিকে ১৯৯১ সালে ক্ষমতায় এনেছিল। সে সময় আওয়ামী লীগ এবং জামায়াত জনগণের সঙ্গে বেইমানি করেছিল।

তিনি লোভের রাজনীতির সমালোচনা করে বলেন, বিগত ১৭ বছর ধরে সরকারের নিপীড়ন সত্ত্বেও বিএনপি লড়াইয়ের ময়দান ত্যাগ করেনি। এখন কত ধরনের লোভ, এই দুনিয়ায় কিছু না পেলে অন্য দুনিয়ায় পাওয়া যাবে… দেশের মানুষ খুব ভালো বোঝে। তারাই বিচার করবে। নজরুল ইসলাম খান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে সবাইকে এগিয়ে চলার আহ্বান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ