আজ : রবিবার ║ ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে উজ্জ্বল তালুকদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেবেন্দ্র তালুকদারের ছেলে।

সাতকানিয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মং ইউ মারমা বলেন, কালিয়াইশ এলাকায় ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছে। বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। দুর্ঘটনার সময় অনুযায়ী, বেশ কয়েকটি ট্রেন সাতকানিয়া অতিক্রম করে, তাই কোন ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা গেছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ