আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বোয়ালখালীতে মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে ফরহাদ হোসেন রাজু (৩০) নামের এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ফরহাদ হোসেন রাজু উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুছার বাপের বাড়ির মো. হারুনুর রশীদের ছেলে। রাজু এক সন্তানের জনক। তিনি বিভিন্ন এনজিও সংস্থায় ঋণগ্রস্ত ছিলেন। মোবাইলে জুয়া খেলতেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

তার ছোট ভাই মো. রাহুল জানান, ফরহাদ হোসেন সোমবার দিবাগত রাত ১২টার দিকে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং নিচে নামান।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ