আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম মহানগরী জামায়াতের গাড়িচালক মুহাম্মদ শরিফের শ্বশুরের ইন্তেকালে মহানগরী জামায়াতের শোক

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম মহানগরী জামায়াতের গাড়িচালক মুহাম্মদ শরিফের শ্বশুর কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার শিথলাই গ্রামের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে চট্টগ্রাম মহানগর চকবাজার থানার গণি কলোনী নিবাসী রুকু মিয়া (৭০) আজ ভোর ৫ টার সময় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।

মরহুমের জানাজার নামাজ আজ বাদে যোহর চকবাজার ফালাহগাজি জামে মসজিদ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম। জানাজায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের আমীর কামাল হোসেন, ওয়ার্ড কর্মপরিষদ সদস্য আহমদুল হক প্রমুখ।

মুহাম্মদ রুকু মিয়ার ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম এবং নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, আল্লাহ তায়ালা মরহুমের জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করুন। তার হিসাবকে সহজ করে দিন। তার কবরকে নূর দিয়ে আলোকিত করে দিন।

নেতৃবৃন্দ মরহুমের শোক- সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানান এবং তাঁর পরিবারের উপর আল্লাহ তায়ালা ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ