আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের বাকলিয়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে দুই সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। এ সময় তাদের হেফাজতে থাকা এসএমজির ১১ রাউন্ড তাজা গুলি ও শটগানের ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে ১টার মধ্যে নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার দোতলা মসজিদ সংলগ্ন আলম কুটির গলির দেলোয়ার হোসেনের কলোনিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ারউদ্দিন। অভিযান শেষে কলোনির ৭ নম্বর কক্ষ থেকে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- লোহাগাড়া থানার হাজী পাড়ার মো. রুবেল (২৫) এবং কক্সবাজার মহেশখালীর কালারমারছড়ার ফকিরাজোম পাড়ার আজিজুল হক ওরফে আজিজ (৩৭)। তারা দীর্ঘদিন ধরে নগরীর কালামিয়া বাজার ও অক্সিজেন কাঁচাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

অভিযানকালে ছিলেন, এসআই মোবারক হোসেন, এসআই মোহাম্মদ আল আমিন সরকার, এসআই কিশোর মজুমদার, এসআই ফরহাদ মহিম, এসআই রেজাউল করিম, এসআই মিজানুর রহমান, এএসআই সুজন কুমার দাস ও এএসআই নাজির হোসেন।

সিএমপি বাকলিয়া থানার ওসি ইখতিয়ারউদ্দিন বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ