আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

নুরুল হক নুরকে দেখতে ঢামেকে মির্জা ফখরুল

দেশচিন্তা ডেস্ক: রাজধানীর রমনা এলাকায় হামলায় আহত হয়ে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে তিনি ঢামেক হাসপাতালে যান।

এ সময় তিনি তার শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নেন।

গত ২৯ আগস্ট রাজধানীর রমনার বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ অনেক নেতাকর্মী আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এর মধ্যে সোমবার দুপুরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নুরকে কেবিনে স্থানান্তর করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ