আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি

আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে চমেক হাসপাতালে ধর্ম উপদেষ্টা

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহতদের খোঁজ নিতে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ছুটে যান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি দু’দিনের সরকারি সফরে বর্তমানে চট্টগ্রামে রয়েছেন।

পরিদর্শনকালে ধর্ম উপদেষ্টা আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে কথা বলেন।

তিনি আশ্বস্ত করেন যে, আহতদের যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে এবং সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হবে। এ সময় তিনি চিকিৎসকদের আহতদের সর্বোচ্চ সেবা প্রদানের নির্দেশ দেন।

ধর্ম উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চার কেন্দ্র। এখানে এরূপ সংঘর্ষ অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় কেউ যাতে চক্রান্তের সুযোগ নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি শিক্ষার্থী ও স্থানীয়দের আইন-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, অতিরিক্ত পরিচালক (প্রশাসন) ডা. কাজী সাইফুল ইসলাম আজিম, অতিরিক্ত পরিচালক (ফিন্যান্স) ডা. দেবপ্রসাদ চক্রবর্তী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ