আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

জাতীয় ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জুলাই জাতীয় সনদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বুধবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অবস্থিত কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ার উপর বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে প্রাপ্ত মতামতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জাতীয় সনদে কীভাবে এসব মতামতের প্রতিফলন ঘটানো যায় তা বিশ্লেষণ করা হয়। মতামতগুলোকে যথাযথ গুরুত্ব দিয়ে জাতীয় সনদের চূড়ান্ত রূপ নির্ধারণ এবং প্রয়োজনীয় আইনি ও নীতিগত কাঠামো গঠনের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকার সামনে সম্ভাব্য বিকল্পগুলোও বৈঠকে আলোচিত হয়।

এ সময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ” জুলাই জাতীয় সনদের ২০২৫” পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে মতামতের জন্য প্রেরণ করা হয়। এতে মোট ২৯টি রাজনৈতিক দল তাদের মতামত প্রদান করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ