আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক ও সুশৃঙ্খল দল -নায়েবে আমীর নজরুল ইসলাম

দেশচিন্তা ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর নজরুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক ও সুশৃঙ্খল দল। এই সংগঠনে কেউ দায়িত্ব চেয়ে নেয় না। সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব প্রদান করলে সেই দায়িত্ব পালন করতে হয়। ইসলামী আন্দোলনের কর্মীদের সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি শেষ রাতে ইবাদাতের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

 

৬ ডিসেম্বর জামালখান ওয়ার্ডের উদ্যােগে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, পতিত স্বৈরাচার আওয়ামীলীগ নানা ষড়যন্ত্র করছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ছাত্র জনতা ধৈর্য্য সহকারে সকল ষড়যন্ত্র মোকাবেলা করছে। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ভেঙে দিতে অন্তবর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান তিনি।

 

জামালখান ওয়ার্ড আমির মো. একরামুল হক’র সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি মোঃ রোকন উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোতোয়ালী থানা জামায়াতের আমির আমির হোসাইন, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ ফেরদাউস, ওয়ার্ড কর্মপরিষদ সদস্য জনাব নুরুন্নবী মিয়া,জনাব কাবেল হোসাইন ও জনাব মো. আক্কাস উদ্দীন, ২১নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডা. পারভেজ ইকবাল শরীফ, কোতোয়ালী থানা ছাত্রশিবির সভাপতি খুররম আহমদ ও অন্যান্য নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ