আজ : সোমবার ║ ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সাতকানিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিত

সাতকানিয়া প্রেসক্লাবের আহবায়ক শহীদুল ইসলাম বাবর, যুগ্ন আহবায়ক মনজুর আলম ও সদস্য সচিব হারুন অর রশিদ

 

মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া :

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীদের নিয়ে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করার লক্ষে সাতকানিয়া প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক আমার দেশ ও এনটিভি প্রতিনিধি শহীদুল ইসলাম বাবরকে আহবায়ক, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মনজুর আলমকে যুগ্ন আহবায়ক ও জিটিভি প্রতিনিধি হারুন অর রশিদকে সদস্য সচিব করা হয়। উপরোক্ত কমিটি অতি দ্রুততম সময়ের মধ্যে একটি গনতান্ত্রিক গঠনতন্ত্র প্রনয়ন ছাড়াও
উপজেলায় বিভিন্ন গনমাধ্যমে কর্মরত প্রতিনিধিদের নিয়ে প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন। মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে সাতকানিয়ার কেরানীহাটে সাতকানিয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দৈনিক প্রথম আলো প্রতিনিধি মামুন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্বান্ত গৃহিত হয়। সভায় ক্লাবের সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ সিনিয়র সদস্যরা আলোচনায় অংশ নেন।

ছবির ক্যাপশন- সাতকানিয়া প্রেসক্লাবের আহবায়ক শহীদুল ইসলাম বাবর, যুগ্ন আহবায়ক মনজুর আলম ও সদস্য সচিব হারুন অর রশি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ