আজ : রবিবার ║ ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়ক আলোকিত করবে ৪৬ সোলার লাইট

সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে মানুষ নিরাপদ ও নির্বিঘেœ রাস্তায় চলাচলের জন্য ৪৬ টি সোলার লাইট স্থাপন করা হচ্ছে । ফলে সোলার লাইটের আলোয় আলোকিত হয়ে উঠবে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ইলিয়টগঞ্জ পর্যন্ত সড়ক।

 

স্থানীয় সরকার বিভাগের সরাসরি বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে ১৫ লক্ষাধিক টাকা ব্যয়ে মুরাদনগর-ইলিয়টগঞ্জ রাস্তার গুরুত্বপূর্ন স্থানে স্থাপন করা ৪৬টি সোলার লাইট আলোকিত করবে ওইসব সড়ক এলাকা। সোমবার (২২ এপ্রিল) বিকালে সোলার লাইট স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জাহাঙ্গীর আলম সরকার এমপি।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: এনামুল হক, উপজেলা ডেভলাপমেন্ট ফেসিলিলেটর মো: জাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার সিরাজুল ইসলাম মানিক প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ