আজ : সোমবার ║ ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সাতকানিয়ায় অস্ত্রসহ পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া:
চট্টগ্রামের সাতকানিয়ায় একাধিক মামলার পলাতক আসামি তানভিরুল ইসলাম (২৫) প্রকাশ তুর্কিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পুড়া মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ । গ্রেপ্তারকৃত তানভির উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজ পাড়া এলাকার মোবারক ড্রাইবারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পুড়া মসজিদ এলাকায় একটি ক্রিকেট মাঠে তুর্কিসহ বেশ কয়েকজর তার সঙ্গী ক্রিকেট খেলছিল। ওই সময় মাঠের পাশে দুইজন ব্যক্তির মাঝে ঝগড়া পরবর্তী মারামারির ঘটনা ঘটে। এর কিছুক্ষণের মধ্যে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে তুর্কি এবং তার সঙ্গীদের ধাওয়া করে। এসময় তুর্কিকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী বলেন, তানভীরুল ইসলাম ওরফে তুর্কিকে একটি অস্ত্র ও চার রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে এর আগেও অস্ত্র মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে এবং আজকেও পুনরায় তার বিরুদ্ধে অস্ত্র আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ