আজ : শনিবার ║ ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নে “ছাত্র উন্নয়ন কল্যাণ সংস্থা “ র উদ্যোগে গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

দেশচিন্তা নিউজ ডেস্ক:

পটিয়া উপজেলার পাঁচ নং হাবিলাসদ্বীপ ইউনিয়নের কয়েকজন তরুন ছাত্রের সম্মিলিত প্রচেষ্টায় “ছাত্র উন্নয়ন কল্যাণ সংস্থা “ নামে একটি সংগঠন গড়ে তোলে। এই সংগঠনের মাধ্যমে তারা বিভিন্ন স্কুল ভিত্তিক গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে থাকেন ।
উক্ত সংগঠনের সদস্যদের এই উদ্যোগের কারন জানতে চাইলে তাঁদের অননতম সদস্য মো:তারেক বলেন আমরা গরীব মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে চাই যেন তারা ঠিক ভাবে লেখাপড়া চালিয়ে যেতে পারে এবং কোন কিছুর অভাবে যেন তাঁদের পড়ালেখা বন্ধ হয়ে না যায় ও পড়া লেখার প্রতি আগ্রহী হয়।
আরো বলেন, আমাদের দেশে বিশেষ করে গ্রামে অনেক মেধাবী ছাত্রছাত্রীর আর্থিক সমস্যার কারনে অসময়ে পড়াশোনা বন্ধ হয়ে যায় । তাই তারা এই সংগঠনের মাধ্যমে গরীব মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো এই উদ্যোগ গ্রহন করেন।এই সংগঠনের সদস্যরা হলেন মো:তারেক হোসেন,ইফতেখারুল আলম , লতিফুর রহমান ও জয়নাল মুরাদ এবং এই সংগঠনকে বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন মো: সাইদুল হক মো:,তুহিন,দোলন বড়ুয়া,মো: নওশাদ ও মো:নূরউদ্দীন । এই সংগঠনের সদস্যরা, সমাজের সামর্থ্যবান লোকদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে সবাইকে আহ্বান করেন ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ