
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বোনজামাই ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে আটটার দিকে খুলশী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।
ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়েছে এবং পুলিশ বর্তমানে অভিযান পরিচালনা করছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
নিউজ সোর্স: খুলশী থানা পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)
পড়েছেনঃ 6











