আজ : ║ ║║

শ্রমিকের অধিকার ও কল্যাণে সংগঠনকে কার্যকর ভূমিকা রাখতে হবে : এস এম লুৎফর রহমান

দেশচিন্তা ডেস্ক : শ্রমিকদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখার পাশাপাশি তাদের কল্যাণে কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

আজ চট্টগ্রামের জামাল খানস্থ নগর কার্যালয়ে আয়োজিত মাসিক থানা দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিক সংগঠনকে শুধু দাবি-দাওয়া আদায়ের সংগঠন হিসেবে সীমাবদ্ধ রাখলে চলবে না। শ্রমিকদের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠনকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী ও কার্যকর করতে হলে সংগঠন পরিচালনায় নির্ধারিত সংগঠন পদ্ধতির যথার্থ ব্যবহার নিশ্চিত করতে হবে। দায়িত্বশীলদের নিয়মিত যোগাযোগ, দায়িত্ব বণ্টন ও সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনার মাধ্যমে সংগঠনের ভিত্তি আরও মজবুত করতে হবে।

তিনি আরও বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ছাড়া কোনো সংগঠন সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে পারে না। প্রত্যেক দায়িত্বশীলকে সংগঠনের নিয়ম-কানুন ও সিদ্ধান্ত যথাযথভাবে মেনে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, মহানগর সহ-সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম এবং পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ