আজ : ║ ║║

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ্যে

দেশচিন্তা ডেস্ক: ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশিত হয়েছে।

গতকাল শনিবার (৮ আগস্ট) দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করে।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন মানুষ মোজতবা খামেনিকে ঘিরে রেখেছেন। এ সময় তাকে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।

তবে ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে মেহেরের প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি। এমনকি মোজতবা খামেনিকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও বহু সাধারণ নাগরিক নিহত হন।

এর জবাবে ইরান ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ