আজ : ║ ║║

হেফাজতের আমীরের সাথে জেলা পরিষদের প্রশাসক শামীমের সাক্ষাৎ

দেশচিন্তা ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম । শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ফটিকছড়ি উপজেলার জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর উপলক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় মাহবুবের রহমান শামীম হেফাজত আমীরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পাশাপাশি আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে নানা আলোচনা করেন। পরে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে নির্মিত হেলিপ্যাডও পরিদর্শন করেন। এরআগে মাহবুবের রহমান শামীম হাটহাজারী উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা পরিষদ ডাকবাংলো, হাটহাজারী সরকারি কলেজ মাঠ এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচির অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। এরও আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) নগরীর র‌্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত সাংগঠনিক সভার অডিটোরিয়াম পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সারওয়ার উদ্দিন সেলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ