আজ : শনিবার ║ ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

গণভোটের গণরায় মেনে রাজনৈতিক সংকট নিরসনের উদ্যোগ নিতে হবে: নজরুল ইসলাম

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মাসিক নিয়মিত কর্মপরিষদ বৈঠক ৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে দেওয়ানবাজারস্থ চট্টগ্রাম মহানগরী জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগরী আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ, মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. ছিদ্দিকুর রহমান ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস. এম. লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহি, নগর কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজুর রহমান, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, অধ্যাপক সাইফুল্লাহ, আমির হোসাইন, ফারুকে আজম, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, মুহাম্মদ ইসমাইল, আ. ম. ম. মাসরুর হোসাইন প্রমুখ।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট দীর্ঘায়িত হলে তা রাষ্ট্র, গণতন্ত্র ও জনজীবনের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। এ সংকটের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সমাধানের লক্ষ্যে সরকারকে জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং গণভোটে প্রকাশিত জনগণের গণরায় মেনে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।

তিনি আরও বলেন, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি এ বিষয়ে প্রদত্ত স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর প্রতি গুরুত্ব দিয়ে সরকারকে অবিলম্বে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, মজুতদারি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের ক্রয়ক্ষমতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

বৈঠকে নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দেশের চলমান পরিস্থিতিতে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি সফল করার লক্ষ্যে সর্বস্তরের জনশক্তির প্রতি ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ