আজ : ║ ║║

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশচিন্তা ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বা একদিনে হামের উপসর্গে দেশে আরও পাঁচজন শিশু নিহত হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৩ জন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মারা গেছে ৯৬ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৮৫৪ জন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া পাঁচজনই ঢাকা বিভাগের বাসিন্দা। তবে এ সময়ে পরীক্ষায় কারও হামজনিত মৃত্যু নিশ্চিত হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১২৪ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৫৫ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৯০৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন। অন্যদিকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১১ হাজার ৫ জন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ