আজ : রবিবার ║ ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

খুলশী ইস্পাহানি হিলস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাঁশখালীতে বন্যাদুর্গত ১৬ পরিবারের মাঝে টিন বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে খুলশী ইস্পাহানি হিলস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

শনিবার (১ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

অনুষ্ঠানে জানানো হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার ১৬টি পরিবারের হাতে ঢেউটিন তুলে দেওয়া হয়।

খুলশী ইস্পাহানি হিলস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডা. গোলাম হাবিব, সাধারণ সম্পাদক নুর নবী ভূঁইয়া এবং অর্থ সম্পাদক মো. হাবিবের পক্ষে সংগঠনের অন্যতম সদস্য মো. আলমগীর, মাসুদ করিম ও রেজাউল করিম চৌধুরী উপকারভোগীদের মাঝে টিন বিতরণ করেন।

এ সময় অ্যাডভোকেট নাছির উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি ভবিষ্যতেও বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ